স্বাধীনতা তুমি

স্বাধীনতা দিবস (মার্চ ২০১৭)

জাহেদুল ইসলাম
  • ২৫৫
স্বাধীনতা তুমি
আমার বোনের রঙিণ-চুড়ি,
স্বাধীনতা তুমি
আমার ভাইয়ের নাটাই-ঘুড়ি!
স্বাধীনতা তুমি
আমার মায়ের শীতল-আঁচল,
স্বাধীনতা তুমি
আমার বাবার তবলা-মাদল!
স্বাধীনতা তুমি
রবিন্দ্রনাথ এর জাতীয় সংগীত,
স্বাধীনতা তুমি
কাজী নজরুল এর রণ-গীত!
স্বাধীনতা তুমি
হৃদয়-পটে-আঁকা
আমার জন্মভূমি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী মনোমুগ্ধকর লাগলো । প্রতিবাদী ও সাহসী কবিতা । অন্ত্যমিলের ঘাটতিহীন লেখাটি সময়োপযোগী । ভোট দিয়ে গেলাম ।

২২ ফেব্রুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬